বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

বাংলাদেশ দলের ১১ ফুটবলার করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৩৪১ বার

বিশ্বকাপ বাছাই পর্বের বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হওয়ার আগেই করোনার দুঃসংবাদ এসেছে। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের ক্যাম্পে যোগ দেয়ার আগেই ১১ খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে বাফুফে।

প্রাথমিক দলের ক্যাম্পে ৩৬ জন খেলোয়াড় ডাক পেয়েছেন। দুদিনে এ পর্যন্ত ২৪ জন ফুটবলারের করোনা পরীক্ষা করা হয়েছে। এঁদের মধ্যে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত ফুটবলাররা হলেন—বিশ্বনাথ ঘোষ, এম এস বাবলু, নাজমুল ইসলাম, সুমন রেজা, টুটুল হোসেন বাদশা, সোহেল রানা, শহীদ আলম, আনিসুর রহমান জিকো, মো. রবিউল হাসান, মোহাম্মদ ইব্রাহিম ও সুশান্ত ত্রিপুরা।

আগামী ৮ অক্টোবর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ। আজ থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পের প্রথম দুই সপ্তাহ অনুশীলন হবে ছোট ছোট দলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com