রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ভারতে বিমান বিধ্বস্ত : ২ পাইলটসহ নিহত বেড়ে ১৮

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৩৫৫ বার

ভারতের কেরালায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বিমানটির দুই পাইলটও রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গতকাল শুক্রবার রাত ৭টা ৪১ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমানটি কেরালার কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার এক্স-১৩৪৪ বিমানটি দুবাই থেকে কালিকটে ফিরছিল।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের তরফে রাজীব জৈন জানিয়েছেন, ওই বিমানে ১৭৪ জন যাত্রী, ১০ শিশু, ২ জন বিমানচালক এবং ৫ জন বিমানকর্মী ছিলেন।

কারুপুর বিমানবন্দরে নামার সময় বিমানটির দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে, অত্যন্ত ভারী বৃষ্টির মাঝে বিমানটি অবতরণের চেষ্টা করছিল। সে সময়ই বিমানের চাকা পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটে।

এক বিবৃতিতে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে বিমানের চাকা পিছলে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

তারা আরও বলছে, রাডার থেকে প্রাপ্ত অনুযায়ী বিমানটির ২৮ নম্বর রানওয়েতে নামার কথা ছিল। তবে পাইলট সমস্যা পেলে বারবার নামার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ১০ নম্বর রানওয়েতে নামেন, আর তখনই এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর শোনার পর এ দিন রাতে তা নিয়ে টুইট করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটারে তিনি লিখেছেন, ‘কেরালার কোঝিকো়ড়ে এই দুঃখজনক দুর্ঘটনার কথা জানতে পেরে পীড়িত। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-কে ঘটনাস্থলের পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দিয়েছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com