রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মাশরাফির বাবা-মা করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৩৪৭ বার

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা,মা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে মাশরাফি, তার স্ত্রী ও ছোট ভাইও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন।

জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ থাকায় গত বৃহস্পতিবার মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, মা হামিদা মর্তুজা, মামি কামরুন নাহার ও ছোট ভাই মুরসালিনের স্ত্রী সুমাইয়া খাতুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গতকাল শুক্রবার রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এর আগে মাশরাফি, তার স্ত্রী সুমনা হক সুমি ও ছোট ভাই মুরসালিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারা সকলেই করোনা থেকে সুস্থ হয়েছেন।

মাশরাফির প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি শামিমুল ইসলাম বলেন, ‘মাশরাফির বাবা-মা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রী করোনা পজিটিভ। করোনার কঠিন সময়ে নড়াইলবাসীর জন্য মর্তুজা পরিবারের আত্মত্যাগ সবাই জানেন। দিনরাত এক করে মাশরাফির বাবা লড়াই করেছেন অসহায় মানুষের জন্য, ছুটেছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে।’

তিনি জানান, করোনা আক্রান্ত মাশরাফির পরিবারের চার সদস্যই নড়াইলের বাসায় রয়েছেন। তারা বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। সবাই ভালো আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com