সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

ছোট বোনকে গলা টিপে হত্যা করলেন ভাই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ২৫৯ বার

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের রসুলপুর গ্রামে কুলছুম (২০) নামে এক কিশোরী আপন ভাইয়ের হাতে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত কিশোরী চানন্দী ইউনিয়নের রসুলপুর গ্রামের জিয়াউল হকের মেয়ে।

স্থানীয় মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল হালিম ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে গতকাল শুক্রবার রাতে ভাই-বোনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে নিহতের বড়ভাই শফি আলম তার গলাটিপে ধরলে কুলছুমের মৃত্যু হয়। পরে লাশ বাড়ির সামনে ডোবার মধ্যে ফেলে দেয়।

স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আজ সকালে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতের বড়ভাই পলাতক রয়েছে।

এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‌বিষয়টি আমি শুনেছি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত এজাহার দেয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com