বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

‘ভুয়া মুসলিম’ শাহরুখ খান!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৫১৪ বার

নিজের ‘মুসলিম পরিচয়’ নিয়ে ফের বিতর্কের মুখোমুখি হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। কালীপূজা বা দীপাবলি উদযাপন করে কপালে তিলক নেওয়ায় এবার ‘ভুয়া’ মুসলিম হিসেবে আখ্যায়িত হলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার  খবরে বলা হয়, গত শনিবার দিল্লিতে ছিলেন শাহরুখ খান। ছোট ছেলে আব্রামকে নিয়ে সেখানকার একাধিক অনুষ্ঠানে গেছেন তিনি। গত রোববার মু্ম্বাই ফিরে পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করেন ‘বলিউড বাদশাহ’।

পরে কপালে তিলক পরে স্ত্রী গৌরী খান ও ছেলে আব্রাম খানের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন শাহরুখ। এরপরই ছবিটি নিয়ে শুরু হয়জোর সমালোচনা।

ছবির নিচে অনেকেই শাহরুখকে ‘ভুয়া মুসলিম’ বলে আখ্যায়িত করেন। কেউ কেউ ঘটনাটিকে ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছেন। কেউ কেউ আবার বলেছেন, মুসলিম হওয়া সত্ত্বেও শাহরুখ কেন দীপাবলি উদযাপন করেছেন? মুসলিম হয়েও তিনি হিন্দুদের প্রথা মানছেন। এর জন্য তার লজ্জা পাওয়া উচিত।

শাহরুখের পাশে অবশ্য অনেকেই দাঁড়িয়েছেন, তার মধ্যে অন্যতম বলিউড অভিনেত্রী শাবানা আজমী। শাবানা আজমী এক টুইটে বলেন, ‘ইসলাম ধর্ম এত সংকীর্ণ নয় যে ভারতীয় সংস্কৃতি পালন করা যাবে না বা পালন করলে হুমকির মুখোমুখি হতে হবে।’

এর আগে গণেশ পূজা করে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেও মুসলিমদের একাংশের সমালোচনার শিকার হয়েছিলেন শাহরুখ খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com