রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

দুর্ঘটনার ১২ দিন পর ক্রিকেটার নাঈমের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৩৫৯ বার

ঢাকার কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার ১২ দিন পর এমদাদ হোসেন নাঈম (২৫) নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, গত ২৬ জুলাই রোহিতপুর এলাকার বাসিন্দা নাঈম মোটরবাইক দুর্ঘটনার শিকার হয়ে মাথায় আঘাত পান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে নিজের বাসায় চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শনিবার রাতে তার মৃত্যু হয়।

মাথায় আঘাত পাওয়ার কারণেই নাঈমের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার বাবা মোঃ রব মিয়া।

এমদাদ হোসেন নাঈম ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের অল রাউন্ডার খেলোয়াড় ছিলেন।

শনিবার রাত ১০টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com