শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৮৬১ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৩৪০ বার

ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৬১ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। নতুন করে ৬৪ হাজার ৩৯৯ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত তথ্য থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তথ্য অনুযায়ী- করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৫৩ হাজার ১০ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন মোট ৪৩ হাজার ৩৭৯ জন।

এদিকে রোববার টানা দশমদিনের মতো একদিনে সর্বোচ্চ ৫০ হাজারেরও বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। করোনা আক্রান্ত মোট ৬ লাখ ২৮ হাজার ৭৪৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৪ লাখ ৮০ হাজার ৮৮৪ জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com