শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মিথ্যাচার নিয়ে প্রশ্ন: ক্ষেপে সংবাদ সম্মেলন ছাড়লেন ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৩২০ বার

স্বাস্থ্যসেবা নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে এক সাংবাদিক চ্যালেঞ্জ জানানোর পর হঠাৎ করেই সংবাদ সম্মেলন থেকে উঠে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ জার্সির বেডমিনস্টারে এ ঘটনা ঘটেছে। রয়টার্স।

সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, তিনিই একমাত্র ব্যক্তি যিনি প্রবীণদের স্বাস্থ্য কর্মসূচি পাস করেছেন। তিনি বলেন, ‘তারা দশকের পর দশক এটি পাস করার চেষ্টা করেছেন। কিন্তু কোনো প্রেসিডেন্টই এখন পর্যন্ত এটি পাস করাতে সক্ষম হননি। আমরা এটি করতে পেরেছি।’ প্রবীণদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিল পাস নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ১৫০ বারের বেশি মিথ্যাচার করেছেন বলে দাবি করেন সিবিএস নিউজের হোয়াইট হাউস প্রতিনিধি পওলা রেইড। মূলত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৪ সালে ভেটেরানস চয়েস প্রোগ্রাম (ভিসিপি) বিলে স্বাক্ষর করলে সেটি আইনে পরিণত হয়।

এই আইনে বলা হয়, আমেরিকার বৃহত্তম সমন্বিত প্রবীণ স্বাস্থ্যসেবা ব্যবস্থার বাইরে থাকা যোগ্য প্রবীণরা সরকারি চিকিৎসাসেবা পাবেন। সাবেক দুই সিনেটর ভার্মন্টের বার্নি স্যান্ডার্স এবং অ্যারিজোনার প্রয়াত জন ম্যাককেইনের যৌথ উদ্যোগে তৎকালীন সরকার এই সিদ্ধান্ত নেয়। কিন্তু ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে এই সিদ্ধান্তের সমালোচনা করে আসছিলেন।

২০১৮ সালে ভিএ মিশন অ্যাক্ট নামে একটি আইনে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বারাক ওবামার আমলের প্রবীণ স্বাস্থ্যসেবা আইনের সংশোধন এবং সম্প্রসারণ করে নতুন আইন করে ট্রাম্প প্রশাসন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বারবার দাবি করে আসছেন, অন্যরা ৫০ বছর ধরে প্রবীণ চয়েস পাস করাতে ব্যর্থ হলেও তিনিই একমাত্র প্রেসিডেন্ট যিনি সফল হয়েছেন।

শনিবার সংবাদ সম্মেলনে সিবিএস নিউজের হোয়াইট হাউস প্রতিনিধি পওলা রেইড ট্রাম্পের কাছে জানতে চান, কেন আপনি বারবার বলছেন যে, প্রবীণ চয়েস আপনি পাস করিয়েছেন? ট্রাম্প সিবিএসের এই প্রতিনিধির প্রশ্নের জবাব না দিয়ে অন্য সাংবাদিকের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। এ সময় রেইড বলেন, আপনি বলছেন যে ভেটেরানস চয়েস প্রোগ্রাম (ভিসিপি) পাস করিয়েছেন। কিন্তু এটা ২০১৪ সালে পাস হয়েছে… এটি আপনার মিথ্যা বিবৃতি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com