মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

জ্বর–শ্বাসকষ্টে সাতক্ষীরা মেডিকেলে নারীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ২৭৯ বার

জ্বর, শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর (৬১) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল পৌনে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই নারীর বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৮ জুলাই দুপুরে ওই নারী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। তাঁর অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে সাতটার দিকে তিনি মারা যান। তিনি করোনাভাইরাসে সংক্রমিত কি না জানতে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, স্বাস্থ্যবিধি মেনে ওই নারীর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বাড়ি লকডাউন করতে প্রশাসনকে বলা হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাজপাতালে এ পর্যন্ত ৬৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মৃত্যুর পর পরীক্ষায় ১২ জনের করোনা পজিটিভ ফল এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com