শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩০০ বার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ ব্রিফিং চলাকালে ঘটনাটি ঘটে। এ সময় এক সন্দেহভাজনকে গুলি করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বলা হয়, হোয়াইট হাউসে তখন ব্রিফ করছিলেন প্রেসিডেন্ট। গোলাগুলির ঘটনার সময় সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাকে সরিয়ে নেয়। তিনি নিরাপদে আছেন।

স্থানীয় সময় সোমবার এ ঘটনাটি ঘটে। ঘটনার পর ট্রাম্প জানান, পরিস্থিতি ভালোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

এ ছাড়া একটি ভিডিও প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। যেখানে দেখা যায়, ট্রাম্প বক্তব্য দেওয়ার সময় সিভিল সার্ভিসের এক কর্মকর্তা মঞ্চে উঠে আসেন। এর কয়েক সেকেন্ড পর সেখান থেকে ট্রাম্পকে সরে যেতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com