বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ২৪৫ বার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দলিল উদ্দিন বিশ্বাস (৫৮)। গতকাল সোমবার দিনগত রাতে রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মো. দলিল উদ্দিন বিশ্বাস ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোর জেলার কোতয়ালি থানার নওদা গ্রামে। পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন মো. দলিল উদ্দিন বিশ্বাস। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সবশেষ গতকাল দিনগত রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আরও জানানো হয়, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মো. দলিল উদ্দিনের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে এখন পর্যন্ত করোনায় পুলিশের ৬৬ সদস্য মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com