মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

৫০টি ভেন্টিলেটর দিলেন মেসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৫১৭ বার

আর্জেন্টিনার রোজারিও, যেখানে শেকড় লিওনেল মেসির। কৈশোরে রোজারিও থেকে স্পেনে পাড়ি জমালেও জন্মস্থানকে কি আর ভুলে থাকতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক! করোনার এই সময়ে জন্মস্থান রোজারিওর মানুষের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন বার্সেলোনা তারকা। সেখানকার হাসপাতালগুলোর জন্য দান করেছেন ৫০টি কৃত্রিম শ্বাসযন্ত্র। নিজের নামে গড়া লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে আর্জেন্টিনার হাসপাতালগুলোকে ভেন্টিলেটর দিয়েছেন মেসি।

দক্ষিণ আমেরিকায় বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতি খুবই খারাপ। গত মার্চের শেষ দিকে যেমন স্পেনের সবকিছু ধসে গিয়েছিল, তেমন ঝুঁকির মধ্যে আছে আর্জেন্টিনা। পড্রথম ধাপে গত শুক্রবার ৫০টি ভেন্টিলেটরের মধ্যে ৩২টি রোজারিওতে পৌঁছেছে। ব্যক্তিগতভাবেও মেসি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ১০ লাখ ইউরোর বেশি কাতালুনিয়া ও আর্জেন্টিনায় অনুদান দিয়েছেন। তবে শুধু আর্জেন্টিনাতেই নয়, নিয়মিতই বার্সেলোনার বিভিন্ন হাসপাতালে অনুদান দেওয়ার নজির আছে মেসির।

গত বছর তার ফাউন্ডেশনের মাধ্যমে সান হুয়ান দে লেউ হাসপাতালে শিশুদের ক্যানসারের জন্য তহবিল গড়েছিলেন তিনি। মানবিক কাজে সব সময় এগিয়ে আসেন লিওনেল মেসি। ইউনিসেফের তহবিলে শিশুদের জন্য অর্থ দান করা থেকে শুরু করে আর্জেন্টিনায় বাস্তুহারা ও ক্ষুধার্ত মানুষদের পাশে দাঁড়াতে দেখা গেছে তাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com