শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

রাশিয়ার তৈরি করোনার টিকা প্রথমে পাবেন যারা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৩৪২ বার

করোনাভাইরাসের টিকা প্রথম তৈরির দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার রাশিয়ায় মন্ত্রীদের সঙ্গে ভিডিও সম্মেলনে পুতিন বলেন, ‘আজ ওই টিকা পরীক্ষার শেষ ধাপেও সফল হয়েছে।’

আর এই ভ্যাকসিন সবার আগে চিকিৎসা কর্মী ও শিক্ষকরা পাবেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো। আজ প্রেসিডেন্ট পুতিন ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে এক সম্মেলনে মিখাইল মুরশকো এ কথা জানান বলে খবর প্রকাশ করেছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস।

রুশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ভ্যাকসিন পর্যায়ক্রমে দেশের সকল নাগরিকদের সরবরাহ শুরু করব। তবে প্রথম এবং সর্বাগ্রে আমরা সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে কাজ করা চিকিৎসা কর্মীদের টিকা সরবরাহ করতে চাই। এছাড়াও শিশুদের পাঠদানে যুক্ত শিক্ষকদের আমরা শুরুতে টিকা সরবরাহ করব।’

এর আগে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে। আমার মেয়ে প্রথম এটি শরীরে গ্রহণ করেছে। এখন তারা গণহারে টিকার উৎপাদন শুরু করা হবে।’

পুতিন জানিয়েছেন, তার মেয়ে ভ্যাকসিনটি গ্রহণ করার পর সামান্য জ্বরাক্রান্ত হয়েছিলেন। তবে দ্রুতই তার তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। এখন তিনি যতেষ্ট ভালো অনুভব করছেন।

১২ জুলাই রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ করেছে তারা। গত ২২ জুলাই রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের ভ্যাকসিনটি প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com