শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

শাহরুখের পাশে  শাবানা…

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৭৩০ বার

বিতর্কে জড়ালেন শাহরুখ খান৷ সংকীর্ণ মানসিতার শিকার হলেন তিনি৷ সম্প্রতি নিজের বাড়িতে দীপাবলি উদযাপন করেছেন শাহরুখ৷ গিয়েছেন বন্ধুদের দীপাবলির পার্টিতেও৷ আর সেই কারণেই নেটিজেনদের রোষের শিকার হলেন তিনি৷ এমন পরিস্থিততে অভিনেতা পাশে পেলেন শাবানা আজমিকে৷ এবছরই গণেশ পুজোর সময় শাহরুখ খানকে নিয়ে বিতর্ক হয়েছিল৷ মুসলিম হয়েও কেন তিনি গণেশ পুজো করলেন, তা নিয়ে অনেকে তাঁর সমালোচনা করে৷ ক্রমশ: সেই বিতর্ক থিতিয়ে যায়৷ কিন্তু দীপাবলিতে ফের সংকীর্ণ মানসিকতার মুখোমুখি হতে হল তাঁকে৷ একাধিক অনুষ্ঠানের জন্য দিল্লিতে ছিলেন শাহরুখ খান৷ সঙ্গে ছিল ছোট ছেলে আব্রাম৷ পরে মুম্বই ফেরেন তিনি৷ পরিবারের সঙ্গেই সময় কাটান৷ কপালে তিলক কেটে দিওয়ালি উদযাপনও করেন৷ স্ত্রী গৌরী ও ছেলে আবরামের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন৷ সবাইকে দীপাবলির শুভেচ্ছাও জানান তিনি৷ সেখান থেকেই বিতর্কের সূত্রপাত৷ ছবিটি পোস্ট করার পর তাঁকে ‘ভুয়ো মুসলিম’ ব েকটাক্ষ করা হয়৷ কেউ কেউ তো ঘটনাটিকে ‘লজ্জাজনক’ বওে মন্তব্য করেছেন৷ বলেছেন, মুসলিম হওয়া সত্ত্বেও শাহরুখ কেন দীপাবলি উদযাপন করেছেন? মুসলিম হয়েও তিনি হিন্দুদের প্রথা মানছেন৷ এর জন্য অভিনেতার লজ্জা পাওয়া উচিত বলেও মন্তব্য করেন অনেকে৷ এমন পরিস্থিততে শাহরুখের পাশে দাঁড়ালেন শাবানা আজমি৷ একটা তিলক কাটার জন্য শাহরুখকে ‘ভুয়ো মুসলিম’ বলার প্রতিবাদ কনে তিনি৷ বলেন, ইসলাম ধর্ম এত সংকীর্ণ নয় যে ভারতীয় সংস্কৃতি পালন করা যাবে না বা পালন করলে হুমকির মুখোমুখি হতে হবে৷

শাহরুখকে ‘ভুয়ো মুসলিম’ বলায় প্রতিবারে ঝড় উঠেছে নেটদুনিয়াতেও৷ কেউ কেউ বলছেন, অভিনেতা বিশ্ব ভানুকে দীপাবলি উদযাপন করার জন্য মুসলিমদের রোষের শিকার হতে হয়৷ পরিস্থিতি এতটাই খারাপ হয় যে পুলিশে অভিযোগ দায়ের করেন অভিনেতা৷ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন৷ আর এবার টার্গেট করা হল শাহরুখ খানকে৷ সেলিিব্রটিদেরই যদি এমন অবস্থা হয়, তবে সাধারণ মানুষের কী হাল হবে তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন অনেকে৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com