বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ২৭৪ বার

কুড়িগ্রাম সদর উপজেলায় বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আরডিআরএস বাজারে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নরসিংদী থেকে মজিবুর রহমান নামে এক সমাজসেবা কর্মকর্তা প্রাইভেটকারে করে তার পরিবারের সদস্যদের নিয়ে কুড়িগ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সকালে আরডিআরএস বাজারে পৌঁছলে একটি বাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে আকবর হোসেন, তার স্ত্রী বিল‌কিস ‌বেগম, ছেলে বিল্লাল হো‌সেন মারা যান। নিহত আরেকজন হলেন প্রাইভেটকারটির চালকের সহকারী। তার নাম জানা যায়নি।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আকবর হোসেনের আরেক সন্তান ও প্রাইভেটকারের চালক।

ঘটনার পরপরই হতাহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালের কর্তব্যরত চি‌কিৎসক এ সময় আকবর হোসেন, বিল‌কিস ‌বেগম এবং বিল্লাল হো‌সেনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রেদওয়ান ফেরদৌস সজীব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রেদওয়ান ফেরদৌস বলেন, ‘আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চি‌কিৎসার জন্য রংপুর মে‌ডিকেল কলেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌তে পারে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com