বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

পাথরঘাটা থেকে দেশীয় অস্ত্রসহ জলদস্যু গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ২৫৪ বার

বরগুনার পাথরঘাটা‌ উপজেলার সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর পাড় পদ্মা এলাকা থেকে জলদস্যু কামাল হোসেনকে পাঁচটি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড ও পাথরঘাটা থানা পুলিশ।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে যৌথ অভিযানের মাধ্যমে এগুলো উদ্ধার করা হয়। আটক কামাল হোসেন সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত্যু জালাল উদ্দিন সিকদারের ছেলে।

দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান দৈনিক আমাদের সময়কে বলেন, ‘বলেশ্বর নদীর তীরে অস্ত্র বেচাকেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সন্ধ্যা ছয়টার দিকে অভিযান শুরু করে কামাল হোসেনকে গ্রেপ্তার করি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির সামনে ওয়াপদার পুকুর থেকে তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়।’

উদ্ধারকৃত অস্ত্র

লেফটেন্যান্ট মেহেদী হাসান আরও বলেন, ‘৬৫ দিনের মৎস্য আহরণ বন্ধ শেষে যখন জেলেরা সাগরে নির্বিঘ্নে মৎস্য শিকারে ব্যস্ত ঠিক তখনই উপকূলীয় এলাকায় কিছু বিচ্ছিন্ন জলদস্যু সংঘবদ্ধ হতে চেষ্টা করে যাচ্ছে। তবে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড জলদস্যু দমনে সক্রিয় ভূমিকা রাখায় তারা বারবার আমাদের জালে ধরা পড়ছে।’

আটককৃত কামাল নিজেকে সাবেক জলদস্যু জামাল বাহীনির সদস্য হিসেবে স্বীকার করেছেন। জলদস্যু জামাল দু’বছর আগে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, জলদস্যু কামাল হোসেন দীর্ঘদিন এলাকার বাইরে ছিলেন। কিছুদিন আগে পাথরঘাটা এসে পাথরঘাটা পৌর এলাকায় বাসা ভাড়া নিয়ে  মাছ শিকার করে জীবন জীবিকা নির্বাহ করছিলেন। তার অন্যান্য সহযোগীরা ইতিপূর্বে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করলেও কামাল হোসেন আত্মসমর্পণ করেনি বলে জানা যায়।

পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সাঈদ আহমেদ জানান, কামাল হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ শনিবার আদালতে হাজির করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com