মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

১৩ দিনের ব্যবধানে করোনায় দুই ভাইয়ের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ২৫৯ বার

ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এড. তাছিকুল আলম খান আকরাম শুক্রবার রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি শহরের আরাপপুর এলাকার ক্যাসেল ব্রীজ সংলগ্ন মরহুম নুরুন্নবী খান ওরফে মনি মিয়ার ছেলে। এর আগে গত ৩১শে জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান মনি মিয়ার বড় ছেলে সামছুল আলম খান সেলিম।
পারিবারিক সুত্রে জানা গেছে, তিনি বেশকিছু দিন যাবৎ করোনা উপসর্গ নিয়ে চলাফেরা করছিলেন। নমুনা পরীক্ষার পর তার ফলাফল পজিটিভ আসে। গত ১১ই আগস্ট শ্বাসকষ্ট দেখা দিলে এড. আকরামকে অস্থায়ী করোনা হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে গত ৩১ শে জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার বড় ভাই জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা সামছুল আলম খান সেলিম মারা যান। ১৩ দিনের ব্যবধানে একই পরিবারের দু’জন মারা গেলেন।
এদিকে এড. আকরামের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিক সমি। এছাড়া পরিবার-পরিজনদের সমবেদনা জানাতে মরহুমের বাসভবনে যান ঝিনাইদহ  পৌর আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com