বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করে পুঁতে রাখলেন স্ত্রী!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ২৩১ বার

চট্টগ্রামের সীতাকুন্ডে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যার পর লাশ মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় মুরগির ঘরের নিচে মাটি চাপা দেওয়া অবস্থায় নুর উদ্দিন (৪৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নুর উদ্দির উপজেলার ফৌজদারহাট ইউনিয়নের কেশবপুর গ্রামের নুরুল হকের ছেলে। তিনি একই ইউনিয়নের সলিমপুর এলাকার লাল মিয়ার বাড়িতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন।

এ ঘটনায় রুমেন মিয়া (৩০) নামে তাদের সঙ্গে ভাড়া থাকা এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি নিহতের স্ত্রীর সঙ্গে পরকীয়া করেন বলে জানা গেছে।

ফৌজদারহাট ইউনিয়নের চেয়ারম্যান সালা উদ্দিন আজিজ জানান, নুর উদ্দিন নামের একজনের নিখোঁজ হওয়ার গুঞ্জন চলছিল। স্থানীয় মেম্বার মোস্তাকিম আরজু বিষয়টি নিয়ে খোঁজ করলে জানতে পারেন-এতে নুর উদ্দিনের স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক রুমেন মিয়া জড়িত। তখন মেম্বার স্ত্রী আনোয়ারা বেগমের কাছে নুর উদ্দিন কোথায় জানতে চাইলে প্রথমে তিনি জানেন না বলে জানান। পরবর্তী সময়ে অনেক চেষ্টা ও কৌশলে জিজ্ঞাসা করলে হত্যা ও লাশ পুঁতে ফেলার কথা স্বীকার করেন আনোয়ারা।

এরপর বিষয়টি ইউপি মেম্বার চেয়ারম্যানকে জানালে তিনি থানায় অবহিত করেন। পুলিশ গিয়ে রুমেন মিয়াকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে মুরগির ঘরের মাটি খুঁড়ে নুর উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুন্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com