বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

বিছানায় পড়ে ছিল বিশেষজ্ঞ চিকিৎসক সুলতানার লাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ২৪৮ বার

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে নিজ কক্ষ থেকে গাইনি বিশেষজ্ঞ ডা. সুলতানা পারভীনের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে কক্ষের দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। লাশটি বিছানায় পড়ে ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সুলতানা পারভীন আত্মহত্যা করে থাকতে পারেন।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে জামালপুর শহরের হযরত শাহজামাল জেনারেল হাসপাতালে রোগী দেখা শেষে মেলান্দহ হাসপাতালের কোয়ার্টারে আসেন ডা. সুলতানা পারভীন। পরদিন রবিবার কর্মস্থলে না এলে বিকালে তাকে খুঁজতে তার বাসায় গেলে দরজা জানাল বন্ধ পান চিকিৎসক ও কর্মচারীরা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকলে বিছানায় মৃত অবস্থায় পান ডা. সুলতানা পারভীনকে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডা. সুলতানা পারভীন আত্মহত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ।

এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান। ডা. সুলতানার মরদেহের পাশে প্যাথেডিন পাওয়া গেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বোঝা যাবে। তিনি আরও জানান, ডা. সুলতানা পারভীনের গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। তিনি অবিবাহিত এবং তার বাবা মা ঢাকায় বসবাস করে। ডা. সুলতানা পারভীন দুই বছর আগে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসেবে যোগদান করে এবং তিনি একজন গাইনি বিশেষজ্ঞ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com