বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

করোনায় নড়াইলে আ.লীগ নেতার মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ২৭৪ বার

নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জজ কোর্টের সাবেক পিপি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ (৬৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, নড়াইল শহরের আলাদাতপুর (চরেরঘাট) এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদের কিছুদিন আগে জ্বর, সর্দিসহ করোনা উপসর্গ দেখা দেয়। নমুনা পরীক্ষা দেওয়ার পর গত ৭ আগস্ট তার করোনা পজিটিভ আসে।

পরে উন্নত চিকিৎসার জন্য গত ৮ আগস্ট অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়ার পর সেখানে তিনি মারা যান।

অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এদিকে, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। এ ছাড়া নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্ত্তজা শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ ছাত্রজীবন থেকে সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি রাজনৈতিক জীবনে অনেক নির্যাতন-মামলার শিকার হলেও আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। তিনি স্পষ্টবাদী ছিলেন। রাজনৈতিক অঙ্গন, আইন পেশাসহ সর্বমহলে তিনি একজন প্রিয় মানুষ ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com