বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

বাবার বুকে জড়িয়েই মারা গেল বুলবুলি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ২৭৭ বার

ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার বাঁশাটি এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুড়ে পড়ে দুর্ঘটনার শিকার হয়। এতে বুলবুলি আক্তার (৭) বাবার বুকে জড়িয়ে ধরা অবস্থায়ই মারা যায়।

জানা যায়, মাইক্রোবাসটি রাস্তার পাশের পানিতে ডুবে গেলে নিজ সন্তানকে বুকে জড়িয়ে রক্ষার শেষ চেষ্টা করে বাবা শাহজাহান। মৃত্যু নিশ্চিত জেনেও আদরের মেয়েকে বুক থেকে ছাড়েননি তিনি। নিজের শেষ শক্তি দিয়ে কন্যাকে বাঁচাতে চেয়েছিলেন কিন্তু পারেননি। শেষ পর্যন্ত বাবার বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেয়েটি। পানিতে ডুবে মারা যান ওই শিশুর মা। তবে বাবা বেঁচে যান।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যখন তাদের পানি থেকে উদ্ধার করে তখনও মৃত মেয়েটি বাবার বুক জড়িয়ে ছিল। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে ঘটনাস্থলে উপস্থিত অনেকের চোঁখে পানি চলে আসে।

জানা যায়, তাদের বাড়ি ভালুকা উপজেলার বাকশীবাড়ি বিরুনিয়ার গ্রামে।

খোঁজ নিয়ে জানা যায়, এক আত্মী‌য়ের মৃত‌্যু সংবাদ পে‌য়ে দেখতে যাওয়ার প‌থে আজ মঙ্গলবার সকালে ফুলপুর উপজেলার বাশাটী (পশ্চিম পাড়া) নামকস্থানে মাই‌ক্রোবাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পুকুরে পড়ে যায়। এতে পানিতে ডুবে আটজন নিহত হন। এ ছাড়া ছয়জনকে জী‌বিত উদ্ধার হয়।

নিহত আটজনের মধ্যে ভালুকা উপজেলার বাকশীবাড়ি বিরুনিয়ার গ্রামে শাহজাহানের স্ত্রী বেগম ও মেয়ে বুলবুলি আক্তার (৭) রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com