বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ছাত্রলীগ নেতার কব্জি কেটে নিল প্রতিপক্ষ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ২৪১ বার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক ছাত্রলীগ নেতার ডান হাতের কব্জি কেটে আলাদা করে ফেলেছে প্রতিপক্ষ। আহত নেতার নাম শুভ শীল। তিনি একটি ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় ওহাবিয়া দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাতের সঙ্গে বিরোধ রয়েছে। শুভ শীল সিফাতের অনুসারী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফেরদৌস জানান, শুভ শীলকে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান জানান, শুভ শীলের ওপর হামলার সঙ্গে পৌর ছাত্রলীগের সহসভাপতি সাদীসহ বেশ কয়েকজন অংশ নেন। হামলাকারীরা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলামের অনুসারী।

এদিকে, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম দাবি করছেন, রাজনৈতিক বিরোধ নয়, বরং স্থানীয় বিরোধের জেরে শুভর ওপর এ হামলা হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস দাবি করেন, এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে তার বাড়িতে হামলা করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, শুভর ওপর হামলার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com