বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

বিমানবন্দরে স্বামী নিয়ে দুই নারীর কাড়াকাড়ি-মারামারি (ভিডিও)

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ২৫০ বার

করোনাভাইরাস মহামারির মধ্যে মালদ্বীপ থেকে বিমানে করে রাজধানীর হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মইনুল হোসেন নামের এক ব্যক্তি। নেমেই শিকার হলেন এক অদ্ভুত কাণ্ডের। বিমানবন্দরে উপস্থিত হয় তার দুই স্ত্রী। স্বামীকে দেখতে পেয়ে ছুটে আসেন তারা।

এরপর কিছুক্ষণ চলল টানা হেঁচড়া। প্রথম স্ত্রী স্বামীকে নিয়ে যেতে চান, ছাড়বেন না দ্বিতীয়জনও। আবার কিছুক্ষণ মারামারি। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ করতে হয়। গতকাল মঙ্গলবার বিকেলে এই চিত্র দেখা গেছে বিমানবন্দরের টার্মিনাল এলাকায়। মুহুর্তেই সংবাদমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত হন।

জানা গেছে, মইনুলের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তাকে তার দ্বিতীয় স্ত্রী তমাকে নিয়ে গাড়িতে উঠতে গেলে প্রথম স্ত্রী সানজিদা এসে বাধা দেয়। তিনি তার সঙ্গে গাড়িতে যেতে চাপ দেন। এরপর শুরু হয় দুই স্ত্রীর ঝগড়া, যা হাতাহাতিতে গড়ায়।

পরে পরিস্থিতি সামাল দিতে সেখানে আসেন বিমানবন্দরে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা মইনুল ও তার দুই স্ত্রীকেই বিমানবন্দর থানায় নিয়ে যান।

স্বামীকে নিয়ে দুই স্ত্রীর কাড়াকাড়ি-মারামারির তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী।

মইনুলের প্রথম স্ত্রী সানজিদা জানান, সাত বছর আগে তাদের বিয়ে হলেও তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন মইনুল। তার ও তার তিন বছর বয়সী সন্তানের খোঁজও রাখছেন না বলে দাবি করেন তিনি।

এদিকে তমা জানান, মইনুলের বৈধ স্ত্রী তিনিই। তাই বিমানবন্দরে এসেছেন স্বামীকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে যেতে।

ওসি আরও জানান, থানায় বিষয়টি মিটমাটের পর তিনজনই চলে যান। তবে কী মিটমাট হয়েছে, জানাননি তিনি।

ভিডিও দেখুন চ্যানেল টোয়েন্টি ফোরের সৌজন্যে : 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com