শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

গুরুতর অসুস্থ ফেরদৌস ওয়াহিদ, হাসপাতালে ভর্তি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৩২২ বার

গুরুতর অসুস্থ দেশের খ্যাতনামা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফেরদৌস ওয়াহিদকে হাসপাতলে নেওয়া হয় বলে জানিয়েছেন তার সহকারী মোশারফ।

তিনি জানান, প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন ফেরদৌস ওয়াহিদ। সপ্তাহখানেক আগে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট করোনাভাইরাস “নেগেটিভ” আসে। কিন্তু জ্বর কমছে না। তাই চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পীকে হাসপাতালে নেওয়া হয়েছে। আবারও করোনা টেস্টের জন্য তার নমুনা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিগত চার দশকেরও বেশি সময় ধরে সংগীত ভুবনের সঙ্গে যুক্ত ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তার গান– ‘এমন একটা মা দে না’, ‘মামুনিয়া’ মানুষের মুখে মুখে এখনও বাজে।

৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com