শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

দুই বছরের মধ্যে করোনার অবসান হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩১৯ বার

করোনাভাইরাস মহামারি আগামী দুই বছরের মধ্যে অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গতকাল শুক্রবার জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘বিশ্বায়নের ফলে দ্রুত করোনা ছড়িয়েছে। তবে সবাই একসঙ্গে চেষ্টা করলে দুই বছরের মধ্যে একে সামলে নেওয়া সম্ভব।’

প্রতি শতাব্দীতে একবার এমন স্বাস্থ্য সংকট আসে বলে মন্তব্য করেন ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস। তবে তার প্রত্যাশা, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের ফলে এখন অপেক্ষাকৃত কম সময়ে মহামারি থেকে মুক্তি মিলবে।

গত শতকের ১৯১৮ সালে ‘স্প্যানিশ ফ্লু’ সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছিল সেটা অনেক দিন চলেছিল। কিন্তু এখন আগের চেয়ে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা থাকায় দ্রুত এ সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি বিষয়ক প্রধান মাইকেল রায়ান বলেন, ‘১৯১৮ সালের মহামারি তিনটি ধাপে এসেছিল। দ্বিতীয় দফায় যখন ১৯১৮ সালের শীতে এটি মাথাচাড়া দিয়ে ওঠে, সেটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল। কিন্তু করোনাভাইরাসের ক্ষেত্রে সে রকম কোন প্যাটার্ন দেখা যাচ্ছে না। ফের করোনাভাইরাসের ধাপ আসবে এমন ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘অনেক মহামারি ভাইরাস শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট মৌসুমে আসে। কিন্তু করোনার গতিপথ এখন পর্যন্ত সে রকম নয়।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com