শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

গাইবান্ধায় মাছ ধরতে গিয়ে লাশ হলেন চাচা-ভাতিজা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৪৪১ বার

গাইবান্ধার সাদুল্লাপুরে বিলে বুধবার গভীর রাতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- পশ্চিম দামোদরপুর গ্রামের বাসিন্দা আজিজুল ইসলাম ও তার ভাতিজা উজ্জল মিয়া।

এলাকাবাসীর বরাতে সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, বুধবার গভীর রাতে আজিজুল ইসলাম তার ভাতিজা উজ্জল মিয়াকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে বিলে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ দুজনেই আগে থেকে পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক তারের ফাঁদে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীরা আজ ভোরে তাদের লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com