রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আর থাকছেন না, বার্সাকে জানিয়ে দিয়েছেন মেসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৩০৫ বার

কদিন ধরেই জল্পনা-কল্পনা চলছে বার্সেলোনা ছাড়ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে বার্সাকে মেসি নিজেই জানিয়ে দিয়েছেন তিনি আর থাকছেন না এই ক্লাবে।

টিওয়াইসি স্পোর্টসের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ফুটবলের বিশ্বস্ত সংবাদমাধ্যম গোল ডটকম। এতে বলা হয়, মেসি ফ্যাক্সের মাধ্যমে বার্সা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন ক্লাব ত্যাগ করার বিষয়টি।

বার্সার হয়ে নতুন নতুন রেকর্ড গড়েছেন মেসি। টানা ২০ বছর ধরে আছেন স্পেনের এই ক্লাবটিতে। ১৩ বছর বয়সে আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ড বয়েস ক্লাব থেকে বিনা ট্রান্সফার ফিতে যোগ দেন ন্যু ক্যাম্পে। ২০০২ সাল থেকে বার্সা যুবদলের হয়ে শুরু করেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।

বার্সেলোনা যুবদল থেকে ২০০৩ সালে যোগ দেন অনূর্ধ্ব-১৬ দলে। এরপর একে একে বার্সা অনূর্ধ্ব-১৯, বার্সা সি দল, বার্সা বি দলের হয়ে খেলা সম্পন্ন করে ২০০৫ সালে ১ জুলাই ডাক পান বার্সার মূল দলে। এরপর থেকেই দু’পায়ের জাদুতে মুগ্ধ করে রেখেছিলেন পুরো বিশ্বকে।

মেসি বার্সেলনার হয়ে ৭৩১ ম্যাচ খেলে গোল করেছে ৬৩৪টি। তার মধ্যে লা লিগায় ৪৮৫ ম্যাচে ৪৪৪ গোল, চ্যাম্পিয়ন্স লিগে ১৪৩ ম্যাচে ১১৫ গোল, কোপা দেল’রে তে ৭৫ ম্যাচে ৫৩ গোল, সুপার কোপায় ১৯ ম্যাচে ১৪ গোল, ক্লাব ওয়ার্ল্ড কাপে ৫ ম্যাচে ৫ গোল ও উয়েফা সুপার কাপে ৪ ম্যাচে ৩ গোল করেন।

গোলে সহায়তা করেছেন লা লিগায় ৪৮৫ ম্যাচে ২০১ গোল, চ্যাম্পিয়ন্স লিগে ১৪৩ ম্যাচে ৩৯, কোপা দেল’রে তে ৭৫ ম্যাচে ৩৬, সুপার কোপায় ১৯ ম্যাচে ৫, ক্লাব ওয়ার্ল্ড কাপে ৫ ম্যাচে ১ ও উয়েফা সুপার কাপে ৪ ম্যাচে ৩ গোলে সহায়তা করেন।

মেসি তার পুরো ক্যারিয়ারে বার্সার হয়ে ৫৯ হাজার ৩১৫ মিনিট মাঠে ছিলেন। তার মধ্যে সর্বোচ্চ  ৩৯ হাজার ১২০ মিনিট খেলেছে লা লিগায়। সর্বনিম্ন ৪২০ মিনিট খেলেছেন উয়েফা সুপার কাপে। পুরো ক্যারিয়ারে হলুদ কার্ড দেখেছেন ৭৫টি। লাল কার্ড দেখেননি একটিও।

ফুটবল বিশ্বের এই মহাতারকা সর্বোচ্চ ৬ বার ফিফার বর্ষসেরেয়া খেলোয়াড় হন। ব্যালন ডি অর জেতেন ৬ বার। চারবার জেতেন চ্যাম্পিয়ন্স লিগ।  ১০ বার স্প্যানিশ চ্যাম্পিয়নের ট্রফি ও ৬ বার স্প্যানিশ কাপ জেতেন এই সুপারস্টার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com