বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

নারীর সামনে নগ্ন হয়ে অশ্লীল অঙ্গভঙ্গি-হুমকি, কিশোর আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ২৪২ বার

চট্টগ্রামে এক নারীর সামনে নগ্ন হয়ে অশালীন অঙ্গভঙ্গি ও হুমকি দেওয়ার ঘটনায় বাবলু (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর আগ্রাবাদ থেকে তাকে আটক করা হয়।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক বাবলু (১৬) নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় টং ফকির শাহ মাজার লেনের একটি গলির বাসিন্দা। সে স্থানীয় দোকানি ছালেহ আহমেদের ছেলে।

অন্যদিকে, ভাইরাল হওয়া ছবিতে থাকা ওই নারী এক সন্তানের মা। তিনি একই এলাকায় শ্বশুরবাড়িতে থাকেন।

মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি ভাইরাল হয়। ওইসব ছবিতে দেখা যায়, একটি ভবনের নিচে এক নারী দাঁড়িয়ে আছেন। তার থেকে কয়েক হাত দূরে নগ্ন হয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করছে এক কিশোর। তার সামান্য পেছনে দুই নারীকেও দেখা যায়। ছবিগুলো আপলোড দিয়ে ফেসবুকে অনেকে ওই কিশোরের শাস্তি দাবি করেন।

এসব স্ট্যাটাসে অভিযোগ করা হয়, ওই কিশোর ছবির নারীকে ধর্ষণের হুমকি দিচ্ছে। ওই কিশোরের পেছনে ছিল তার মা এবং ভাইয়ের স্ত্রী। তবে এ ধরনের কোন অভিযোগ পায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে উপ-কমিশনার এস এম মেহেদী হাসান বলেন, একজন নারীর সামনে নগ্ন হওয়া ওই কিশোরকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করে আসলে ঘটনা জানার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাটি গত ১৯ আগস্ট চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় টং ফকির শাহ মাজার লেনের একটি গলিতে ঘটেছে। টং ফকির শাহ মাজার লেনের একটি অপ্রশস্ত গলিতে প্রায় মুখোমুখি দুটি বাড়ি। এর একটি চারতলা, অন্যটি দোতলা।

চারতলা বাড়ির মালিক আব্দুর রাজ্জাকের সঙ্গে স্থানীয় দোতলা বাড়ির মালিক ছালেহ আহমেদের বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া ও মারামারি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

গত ১৯ আগস্ট দুই পরিবারের মধ্যে ঝগড়ার মধ্যেই ওই কিশোর অশালীন অঙ্গভঙ্গি করেন। ওই ঘটনারই ছবি পরে ভাইরাল হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com