বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

করোনায় কুষ্টিয়ার ওসির মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ২৬০ বার

করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করেছেন প্রায় দুই সপ্তাহ। অবশেষে লড়াইয়ে হেরে গেলেন বাংলাদেশ পুলিশের সদস্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান (৪২)। গতকাল বুধবার রাত পৌনে ১১টায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো.সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কর্তব্যরত অবস্থায় শ্বাসকষ্টজনিত কারণে গত ১৪ আগস্ট কুষ্টিয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন ওসি আরিফ। পরে অবস্থার অবনতি হলে তাকে ওইদিন রাতেই কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকায় প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওসি আরিফুর রহমান ২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি সরাসরি এসআই (নিরস্ত্র) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ২০১৯ সালের ২২ অগাস্ট খুলনা রেঞ্জে যোগদান করেন। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে তিনি ২০১৯ সালের ৩১ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন।

আরিফ ১৯৭৮ সালের ২৭ ফেব্রুয়ারি খুলনা জেলার রুপসা থানার সামন্তসেনা গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী ও এক বছর বয়সী শিশু কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশ জানায়, ওসি আরিফুর রহমানের প্রথম জানাজা আজ বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া পুলিশ লাইনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। পরে বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে পাঠানো হবে। সেখানে ধর্মীয় বিধি-বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, বর্তমান করোনাকালে বাংলাদেশ পুলিশের ৭২ জন সদস্য এ পর্যন্ত মৃতুবরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com