শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কলেজের মেধা তালিকায় প্রথম স্থানে সানি লিওন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৩১৩ বার

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আশুতোষ কলেজের ইংরেজি বিভাগে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করলেন বলিউড অভিনেত্রী ও সাবেক পর্ণ তারকা সানি লিওন! শুনতে অবাক লাগলেও অন্তত কলেজটির ফলাফলে তাই দেখা যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দর খবরে বলা হয়, আশুতোষ কলেজের ইংরেজি বিভাগে দেখা গেছে সানি লিওনের নাম। তার অ্যাপ্লিকেশন নম্বর ৯৫১৩০০৮৭০৪, রোল নম্বর ২০৭৭৭৭-৬৬৬৬।পাসের সন ২০২০। তিনি পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পাস করেছেন, মূল চার বিষয়ে তার প্রাপ্ত নম্বর ৪০০! অর্থাৎ প্রতিটি পরীক্ষাতে তিনি একশ’তে একশ’ নম্বর পেয়েছেন!

আজ বৃহস্পতিবার আশুতোষ কলেজের প্রকাশিত মেধা তালিকায় সানি লিওন প্রথম স্থান অধিকার করেছেন বলে দেখা যাচ্ছে। তবে কী সত্যি সত্যিই আশুতোষ কলেজে পড়বেন?

কলেজ কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে, তারা এ ভুলের পক্ষে সাফাই গায়। ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

আশুতোষ কলেজের উপাধ্যক্ষ বলেন, ‘এটা ঠিক নয়। ভুল অ্যাপ্লিকেশন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com