বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

প্রদীপ-লিয়াকতসহ তিন আসামি ফের রিমান্ডে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ২৪৭ বার

পাবনার সাঁথিয়া উপজেলায় ছোট বোনের জন্মদিনে বিষাক্ত মদপানে দুই কলেজছাত্র মারা গেছে। গতকাল বৃহস্পতিবার আতাইকুলা থানার বনগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্ররা হলো বনগ্রামের নন্দদুলালের ছেলে শুভ সাহা (২২) ও সুবাস সাহার ছেলে আকাশ সাহা (১৮)। নিহত দুজন একে অপরের বন্ধু বলে জানা গেছে।

জানা যায়, গতকাল বনগ্রামের আকাশের বোন টিকলী রাণীর জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে আকাশের বাড়িতে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাতে সবাই ঘুমিয়ে গেলে আকাশ ও শুভ সাহা মিলে অন্য রুমে একসঙ্গে ঘুমাতে যায়।

নিজ রুমে রাতে বিষাক্ত মদ পান করলে পাবনা পলিটেকনিক কলেজের ছাত্র আকাশ ও ঢাকা স্টামফোর্ড কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শুভ অসুস্থ হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানায়, সকালে ওই রুম থেকে মদের বোতল পাওয়া যায়। অসুস্থ আকাশকে রাতেই পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে শুভ সহাকে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে পাবনার বেড়া নামক স্থানে পৌঁছালে সে মারা যান।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম জানান, থানায় অপমৃর্ত্য মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com