শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত অভিনেতা বোজম্যান আর নেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৩২৫ বার

হলিউডের আলোচিত ছবি ‘ব্ল্যাক প্যান্থার’ এর অভিনেতা চ্যাডউইক বোজম্যান আর নেই। মাত্র ৪৩ বছর বয়সে মরণব্যাধী ক্যানসারের কাছে হার মানলেন এ মার্কিন অভিনেতা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আজ শনিবার অভিনেতা বোজম্যানের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, বোজম্যান তার লস অ্যাঞ্জেলসের বাড়িতে মারা গেছেন। মৃত্যুর সময় তার স্ত্রী ও পরিবারের সদস্যরা পাশে ছিলেন। জীবিত থাকাকালে বোজম্যান তার রোগ সম্পর্কে কখনো কিছু বলেননি।

বোজম্যান ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ব্ল্যাক প্যান্থার’ ছবি ছাড়াও আরও অনেক জনপ্রিয় হলিউড সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত অন্যান্য জনপ্রিয় সিনেমার মধ্যে ‘ডা ফাইভ ব্লাড’, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’,‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’,‘ম্যাসেজ ফ্রম কিং’,‘গডস অব ইজিপ্ট’,‘কিং হোল’ অন্যতম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com