শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন সঞ্জয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৩১০ বার

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। উন্নত চিকিৎসার জন্য তার নিউইয়র্ক যাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারি এবং ১৯৯৩ সালের মুম্বাই হামলায় জড়িত থাকার অভিযোগে ভিসা জটিলতায় পড়েন বলিউডের এই অভিনেতা। ফলে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালেই চিকিৎসা নেওয়া শুরু করেন ৬১ বছর বয়সী এই তারকা।

অবশেষে সব জটিলতা কাটিয়ে পাঁচ বছরের জন্য মার্কিন ভিসা পেয়েছেন সঞ্জয় দত্ত। বলিউড হাঙ্গামা তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রথম দফায় তার ভিসার আবেদন বাতিল হলেও দ্বিতীয়বারে সেটি গ্রহণ করে আগামী পাঁচ বছরের চিকিৎসাকালীন ভিসা দিয়েছে মার্কিন ভিসা অফিস। তবে কবে নাগাদ সঞ্জয় দেশ ছাড়বেন তা এখনো জানা যায়নি।

জানা গেছে, মূলত করোনাকালীন সময় এবং মুম্বাইতে শুরু হওয়া চিকিৎসার উপর নির্ভর করছে তার নিউইয়র্ক যাত্রা। তার সঙ্গী হিসেবে আমেরিকা যাবেন তার স্ত্রী মান্যতা ও বোন প্রিয়া দত্ত।

এদিকে, শ্বাসকষ্টজনিত সমস্যা ও বুকে ব্যথা নিয়ে গত ৮ আগস্ট মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয় দত্ত। ছিলেন আইসিইউতে। সেখানে দু’দিন থাকার পর ১০ আগস্ট বাড়ি ফিরে যান বলিউডের এই অভিনেতা। এরপরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন।

যেখানে তিনি লিখেছেন- ‌‘হ্যালো বন্ধুরা। চিকিৎসার জন্য কাজ থেকে কিছুদিনের বিরতি নিচ্ছি। আমার পরিবার ও বন্ধুরা সবাই আমার পাশে আছে। শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ রইলো, কেউ দুশ্চিন্তা করবেন না। সবার ভালোবাসায় শিগগিরই ফিরে আসবো।’

এরপরই জানা যায়, বলিউডের এই অভিনেতা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে এটি তৃতীয় পর্যায়ে আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com