বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

খেলতে গিয়ে গলায় গামছার ফাঁস লেগে শিশুর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ২৬৫ বার

বগুড়ার শেরপুরে গামছা দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে আঁখি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আঁখি আক্তার কয়েরখালী গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে এবং চকখাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে অন্যান্য শিশুদের সঙ্গে গামছা দিয়ে খেলছিল আঁখি। খেলার একপর্যায়ে আঁখির গলায় গামছার ফাঁস গেলে যায়। এ সময় আঁখি মাটিতে পড়ে গেলে অন্য শিশুরা চিৎকার করে। শিশুদের চিৎকার শুনে আঁখির মা গিয়ে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com