বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বিকেলে নিখোঁজে, পরদিন চা বাগানে মিলল কলেজছাত্রের লাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ২৪৩ বার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের পর চা বাগান থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৬টায় লাখাইছড়া চা বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে শ্রমিকরা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এর আগে গতকাল শনিবার বিকেল থেকে ওই ছাত্র নিখোঁজ ছিল।

এই কলেজছাত্রের নাম স্বাক্ষর দেব (১৮)। সে উপজেলার ইছবপুর এলাকার বাসিন্দা। তার বাবা কল্যান দেব উত্তর ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সে শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ ফাইনাল ইয়ারের শিক্ষার্থী।

শনিবার রাতে নিহতের বাবা কল্যান দেব জানিয়েছিলেন, শনিবার বিকেলে তার ছেলের মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। সে বাসা থেকে বিকেল সাড়ে ৪টার দিকে বের হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।

এদিকে, পরিবারের লোকজন স্বাক্ষরকে না পেয়ে পাড়া প্রতিবেশীদের নিয়ে সারা রাত ধরে উপজেলার বিভিন্ন জায়গায় খোঁজ করেন। পরে রাত ১১টার দিকে স্বাক্ষরের বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, ‌‘নিহত স্বাক্ষর দেব শনিবার বিকেল হতে নিখোঁজ ছিল। পুলিশসহ স্থানীয় লোকজন এদিন বিকেল থেকে সারা রাত অনেক খোজাঁখোজি করার পরও তাকে পায়নি। আমরা রাতে অনেক চেষ্টা করেছি তাকে খুঁজে বের করার। অবশেষে আজ সকালে লাখাইছড়া চা বাগানে শ্রমিকরা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে আমাদের ফোন দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।’

‌‘এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি এখনই বলা যাচ্ছে না। মৌলভীবাজার থেকে পিবিআই ও সিলেট থেকে সিআইডির স্পেশাল টিম ঘটনাটির আলামত সংগ্রহ করছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। শিগগিরই রহস্য উন্মোচন করা হবে’ বলেও জানান শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com