রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

সুইডেনে কোরাআন পোড়ানো নিয়ে সহিংস বিক্ষোভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ২৬৫ বার

সুইডেনের তৃতীয় বৃহত্তম শহর মালমোতে কোরাআন পোড়ানোর এক ঘটনার জেরে শহরের ক্ষুব্ধ মুসলিমরা সহিংস বিক্ষোভ করেছে। গতকাল শনিবার পুলিশ জানায়, ওই বিক্ষোভে অংশ নেয় তিন শতাধিক মানুষ, যাদের অধিকাংশই তরুণ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মালমোর অভিবাসী অধ্যুষিত রোজেনগার্ড শহরতলীতে কোরাআন পোড়ানোর এই ঘটনা ঘটে। শুক্রবার রাতের ওই বিক্ষোভের সময় কিছু তরুণ গাড়িতে আগুন দেয় এবং পুলিশের দিকে ইট পাটকেল ছোড়ে। এ সময় প্রায় ২০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডেনমার্কের কট্টর দক্ষিণপন্থী রাজনীতিক রাসমুস পালাদুন কোরাআন পোড়ানোর ওই ঘটনায় অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু সুইডিশ পুলিশ তাকে ঢুকতে দেয়নি। তবে তার সমর্থকরা এরপরও কোরআন পোড়ানোর এই ঘটনায় অংশ নেয়।

রাসমুস পালাদুন কট্টর দক্ষিণপন্থী স্ট্রাম কুর্স দলের নেতা। ডেনমার্কে বর্ণবাদ এবং অন্যান্য অপরাধে তাকে এক মাসের জেল দেওয়া হয়েছিল। তার দলের সোশ্যাল মিডিয়া চ্যানেলে ইসলাম বিরোধী ভিডিও পোস্ট করার অভিযোগে তার সাজা হয়।

সুইডেনের মালমোতে বসবাস করেন বাংলাদেশি সাংবাদিক তাসনীম খলিল জানান, রাসমুস পালাদুনের অনুসারীরাই কোরাআন পুড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, একটি সাইকেল চালানোর রাস্তায় গোপনে এরা কোরাআন পুড়িয়েছে। এই ঘটনাটি তারা নিজেরাই ভিডিও করেছে। এরপর তারা এটি একটি ওয়েবসাইটে আপলোড করেছে।

পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে জানিয়ে তাসনীম খলিল জানান, যারা এই কাজ করেছে, তারা এজন্যে একটি হাস্যকর যুক্তি দিচ্ছে। তারা বলছে, মতপ্রকাশের স্বাধীনতার জন্য তারা এই কাজ করছে। অথচ সুইডেনের আইন অনুযায়ী, এটা বেআইনি। কারণ এর মাধ্যমে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের প্রতি ঘৃণার প্রকাশ ঘটানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com