বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

‘ধূমপান মুক্ত স্বামী’ চেয়ে মানববন্ধন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ২৪৭ বার

রাজধানীর বাড্ডায় এলাকায় ‘ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি’র পক্ষ থেকে এক ব্যতিক্রমী মানববন্ধন পালিত হয়েছে। ‘ধূমপান মুক্ত স্বামী চাই’ স্লোগানে শতাধিক নারী এ মানববন্ধনে অংশ নেয়। তাদের প্রত্যাশা, ২০৪০ সালের মধ্যে প্রতিজন নারী যেন ধূমপান মুক্ত স্বামী পান।

গতকাল শনিবার বাড্ডা প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করেন ‘ধূমপান বাংলাদেশ চাই সোসাইটি’র চেয়ারম্যান, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম।

মানববন্ধনে অংশ নেওয়ার দাবি, সংসারের কর্তা ব্যক্তি হলেন স্বামী। ধূমপান করার ফলে তারা নানা রকমের অসুস্থতায় পড়ে যান। একইসঙ্গে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হন তারা। সে কারণে ধূমপান মুক্ত স্বামী চান নারীরা।

এই মানববন্ধনে নারীদের পাশাপাশি অংশ নিয়েছেন সচেতন অনেক পুরুষও।

উল্লেখ্য, ১৯৯৬ সালে কনস্টেবল হিসেবে যোগ দেওয়া শফিকুল ২০০৩ সালে ‘ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি’ গড়ে তোলেন। বর্তমানে তার সংগঠনে সদস্য সংখ্যা ৩০ হাজারের ওপরে। বর্তমানে তিনি উপ-পরিদদর্শক (এসআই) পদে ডিএমপির বাড্ডা থানায় কর্মরত আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com