বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

করোনায় চিকিৎসকের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২৬২ বার

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মতিয়ার রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাতে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত ২১ আগস্ট করোনা পরীক্ষায় ওই চিকিৎসকের রিপোর্ট পজিটিভ আসে। শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মতিয়ার রহমার করোনা উপসর্গ নিয়ে গত ১৮ আগস্ট খুলনার গাজী মেডিকেলে ভর্তি হয়। পরে করোনা পরীক্ষায় গত ২১ আগস্ট তিনি পজিটিভ হন। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বলেন, করোনায় মৃত্যু হওয়ায় ডা. মতিয়ার রহমানকে আজ সোমবার দুপুরে ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com