শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

লুকোচুরি খেলতে ডেকে নিয়ে ৩য় শ্রেণির ছাত্রীকে ৭ কিশোরের গণধর্ষণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩৩০ বার

লুকোচুরি খেলতে ডেকেছিল পাড়ার বড় ভাইয়েরা। খুশি মনে তাতে রাজি হয়েছিল বাচ্চা মেয়ে। কিন্তু সেই ‘বড় ভাই’রাই তার উপর নৃশংস অত্যাচার চালায় বলে অভিযোগ। সাত জন মিলে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ।

ভারতের পশ্চিম ত্রিপুরার তাবারিয়া জেলার একটি গ্রামে শুক্রবার এই ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্তরা সকলেই কিশোর। নির্যাতনের শিকার ওই মেয়েটি তৃতীয় শ্রেণির ছাত্রী। তাকে ধর্ষণ করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়েটির বাবা।

নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের সাব ডিভিশনাল পুলিশ অফিসার প্রিয়া মাধুরী মজুমদার বলেন, ‘‘মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। জানিয়েছেন, লুকোচুরি খেলবে বলে ডেকে নিয়ে গিয়ে, শুক্রবার তার মেয়েকে ধর্ষণ করে অভিযুক্তরা।’’

ওই অফিসার জানান, বাড়ি ফিরে নিজেই গোটা ঘটনা বাবা-মাকে জানায় মেয়েটি। তারপর শনিবার থানায় এফআইআর দায়ের করেন তার বাবা। তার অভিযোগে ভিত্তিতে অভিযুক্ত ছয় কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এক জনের খোঁজ মেলেনি। তার খোঁজ চলছে।

অভিযুক্তরা সকলেই নাবালক বলে জানা গিয়েছে। তাদের মধ্যে চার জনকে জুভেনাইল হোমে রাখা হয়েছে। ডাক্তারি পরীক্ষায় ১২ বছর বয়সি দু’জনের শরীরে আবার করোনা ধরা পড়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com