বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

৫ জন নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ, টাকাও নিয়ে পালান প্রেমিক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২৬৫ বার

বান্দরবানের লামায় পাঁচ সহযোগীকে নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। শুধু তাই নয় ওই ত্রিপুরা যুবতীর (২৫) কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা নিয়েও পালান প্রেমিক।

গতকাল রোববার রাতে উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্বচাম্বী এলাকার গরুরলোড়াস্থ ক্লিপটন গ্রুপের বাগানের পাশে একটি খামার বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই প্রেমিকের নাম নুরুল হুদা (২৭)। তিনি উপজেলার সরই ইউনিয়নের পুইট্টা পাড়ার বাসিন্দা মৃত ইসহাকের ছেলে। আর ভুক্তভোগী যুবতীর বাড়ি বান্দরবান সদর উপজেলায়।

এ ঘটনায় ভুক্তভোগী যুবতী বাদী হয়ে তার প্রেমিক নুরুল হুদাসহ আরও ৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলা নং- ১৩, তারিখ- ৩১/৮/২০২০ইং।

মামলা সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে মোবাইলের মাধ্যমে ওই যুবতীর সঙ্গে নুরুল হুদার পরিচয় হয়। পরিচয়ের পর উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ওই যুবতীকে বিয়ের আশ্বাস দেন নুরুল হুদা। একপর্যায়ে নুরুল হুদার কথা মতো গত রোববার বিকেলে ওই যুবতী আজিজনগর ইউনিয়নেন অবস্থিত ক্লিপটন গ্রুপের বাগানের পাশে গেলে নুরুল হুদাসহ ছয়জন মিলে তাকে ধর্ষণ করেন। পরে ওই যুবতীর ব্যাগে থাকা নগদ ৩০ হাজার টাকাও নিয়ে কৌশলে পালিয়ে যান নুরুল হুদা।

এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘গণধর্ষণের ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। দ্রুত অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com