বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ভ্যাপসা গরম থাকবে আরও কয়েক দিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২৩২ বার

ভাদ্রের শুরুতে বৃষ্টি থাকলেও মাঝামাঝিতে এসে শুরু হয়েছে ভ্যাপসা গরম। ভাদ্রের এ ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ট। আর এ ভ্যাপসা গরম আরও কয়েক দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়েছে, আজ সোমবার দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী কয়েক দিন আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে, আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, ‘ভাদ্র মাসের শুরুতে বৃষ্টি হয়েছে। তবে এখন মৌসুমী বায়ু কিছুটা কম সক্রিয় রয়েছে। তাই আগামী দুদিন বৃষ্টি কম হবে। বিশেষ করে ঢাকাসহ দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে বৃষ্টি কম হবে। তবে উত্তরাঞ্চলে বৃষ্টি তুলনামূলক বেশি হতে পারে। তার মানে এই নয় যে মুষলধারায় বৃষ্টি হবে। এ কারণে গরমের ভ্যাপসা অনুভূতি আরও কয়েক দিন থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com