শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬২ বার

বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ব্যাংকে থাকা তাদের ৭ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্ট ইউনিট (বিএফআইইউ)।

আজ মঙ্গলবার দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুলুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ অনুসন্ধান চলছে। বিএফআইইউ দুদকের তদন্ত কর্মকর্তার অনুরোধে দুলু ও তার স্ত্রীর সাবিনা ইয়াসমিনের ব্যাংক হিসেব জব্দ করেছে।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, সাবেক সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে  টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায়ের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি  অভিযোগ কমিশনে অনুসন্ধানী ছিল। এই অনুসন্ধানের অংশ হিসেবে এসব ব্যাংক হিসাব জব্দের জন্য দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা শফি উল্লাহর অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের নামে থাকা বিভিন্ন  ব্যাংক হিসাবে ৭ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com