রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ডি মারিয়া করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১১ বার

পিএসজি তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে।বর্তমানে সেলফ-আইসোলেশনে রয়েছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। একাধিক সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন।

চলতি সপ্তাহে ছুটিতে স্পেনের ইবিজা দ্বীপে বেড়ানোর সময় ডি মারিয়া করোনায় সংক্রমিত হয়ে থাকতে পারেন ধারণা করা হচ্ছে। তার সঙ্গে ভ্রমণে যাওয়া সতীর্থ লিয়ান্দ্রো পেরেদেসও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেলফ-আইসোলেশনে আছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।

পিএসজি থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের দুই খেলোয়াড়ের করোনাভাইরাস টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের দুজনের কোনো শারীরিক জটিলতা নেই। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি ক্লাব।

সূত্রগুলো জানিয়েছে, পিএসজির সবচেয়ে বড় তারকা নেইমারও তার বাবা ও ছেলেকে নিয়ে ইবিজায় ছুটি কাটাতে গিয়েছিলেন। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ক্লাবের ভেতরে উদ্বেগ বিরাজ করছে।

ইবিজাতে বেড়াতে গিয়েছিলেন কেইলর নাভাস ও আন্দের হেররেরাও। সেখানে পিএসজি’র সব খেলোয়াড় একসঙ্গে আড্ডাতেও মেতেছিলেন।

এদিকে, ১০ সেপ্টেম্বর নতুন মৌসুমে লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে লেন্সের মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি। ম্যাচটির আগে একাধিক ফুটবলারের করোনা আক্রান্তের খবর ক্লাবটির জন্য বড় ধাক্কাই বটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com