বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ব্রেক্সিট চুক্তিতে যুক্তরাজ্যের ক্ষতি হবে ৯ হাজার কোটি ডলার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৪৭৬ বার

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ব্রেক্সিট চুক্তির সমালোচনা করে দেশটির এক গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে যে তাদের অর্থনীতির আকার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকার তুলনায় সাড়ে ৩ শতাংশ কমে যেতে পারে। দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ইকোনমিক অ্যান্ড সোস্যাল রিসার্চ বুধবার এক গবেষণা প্রকাশ করে জানায়, এ চুক্তি যুক্তরাজ্যের জন্য সাত হাজার কোটি পাউন্ডের (৯ হাজার কোটি ডলার) ক্ষতি বয়ে আনবে। যুক্তরাজ্য ইইউর সাথে ২০২১ সাল পর্যন্ত বহাল থাকা একটি মুক্ত বাণিজ্য চুক্তি করে সংস্থাটি ছেড়ে যাবে এবং নতুন চুক্তির জন্য সেখানকার দেশগুলোর সাথে আলোচনা চালাবে- এ অনুমানকে ভিত্তি ধরে গবেষকরা তাদের ধারণাটি দিয়েছেন। ব্রিটেন সরকার বলছে, তাদের পরিকল্পনা হলো গবেষণা প্রতিষ্ঠানটির বিবেচনার তুলনায় ইইউর সাথে ‘আরও উচ্চাভিলাষী’ বাণিজ্য চুক্তি করা। গবেষণাটিতে আরও বলা হচ্ছে, চুক্তি ছাড়া ব্রেক্সিট হলে ব্রিটেনের অর্থনীতির জন্য আরও বড় ক্ষতি হবে। জিডিপি কমে যাবে ৫ দশমিক ৬ শতাংশ। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com