শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

পুষ্টিহীন মানুষের সংখ্যা এ বছর ১৩ কোটি ২০ লাখ বাড়তে পারে : এফএও

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪০ বার

এ বছরে বিশ্বজুড়ে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা ১৩ কোটি ২০ লাখ বাড়তে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

এছাড়া মহামারিজনিত কারণে বিশ্বব্যাপী মারাত্মকভাবে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা বেড়ে ছয় কোটি ৭০ লাখে পৌঁছাবে।

করোনাভাইরাস মহামারি অনেক কৃষকের জন্য কঠিন সময় বয়ে এনেছে এবং শহর ও গ্রামাঞ্চলে লাখ লাখ মানুষের খাদ্য সুরক্ষাকে ব্যাহত করেছে।

জাতিসঙ্ঘের বিশেষজ্ঞরা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষুধা নিরসন ও সমস্যাটিকে আরো জটিল আকার ধারণ করা থেকে রক্ষা করার জন্য বিভিন্ন ধারণা উন্নয়নে মঙ্গলবার থেকে একটি অনলাইন সম্মেলনে বসতে যাচ্ছেন। করোনা সঙ্কটের কারণে লাখ লাখ মানুষ চাকরি হারানোতে খাদ্য সমস্যাটি দ্বিগুণ কঠিন হয়ে উঠছে।

ভার্চুয়াল সভা উপলক্ষে এফএও মহাপরিচালক বলেন, ‘আমরা দুটি মহামারির মুখোমুখি হয়েছি। যার একটি হলো কোভিড-১৯, যা আমাদের স্বাস্থ্য ও জীবিকায় প্রভাব ফেলছে। অন্যটি হলো ক্ষুধা, যাকে আন্তর্জাতিক সম্প্রদায় এ দশকের শেষের দিকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছিল।’

এফএও সভার আগে সংস্থার প্রস্তুত এক প্রতিবেদনে, কোভিড-১৯, টাইফুন ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ এবং রোগ ও পঙ্গপালের মতো পোকামাকড়ের আক্রমণের যৌথ প্রভাবে খাদ্যতন্ত্রের ওপর আসা একাধিক ঝুঁকি মোকাবিলার জন্য সক্ষমতা তৈরির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com