শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

করোনার কারণে ৯০ ভাগ দেশে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বিঘ্নিত : ডব্লিউএইচও

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩১ বার

মহামারি চলাকালীন চলতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত পাঁচটি অঞ্চল থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, বিশ্বের ৯০ ভাগ নিম্ন ও মধ্যম-আয়ের দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।

বেশিরভাগ দেশ জানিয়েছে যে, অনেক দৈনন্দিন এবং নির্বাচিত পরিষেবা স্থগিত করা হয়েছে। সেই সাথে স্বল্প আয়ের দেশগুলোতে ক্যান্সার পরীক্ষা ও চিকিৎসা এবং এইচআইভি থেরাপির মতো চিকিৎসা উচ্চ-ঝুঁকিপূর্ণ বাধার সম্মুখীন হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার ১০৫টি দেশের প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্য ব্যবস্থায় কোভিড-১৯-এর প্রভাব সম্পর্কে প্রথম জরিপ প্রকাশ করেছে। জরিপে স্বাস্থ্য ব্যবস্থার ফাটলগুলো নিয়ে আলোকপাত করা হয়েছে।

মহামারির বাইরেও স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতির জন্য নতুন কৌশল সন্ধান করতে হবে বলে জানিয়েছেন ডব্লিউএইচএও প্রধান তেদরস আধানম গেব্রিয়াসুস।

তিনি বলেন, ‘কোভিড-১৯ বিশ্বের সব দেশে জন্য এ শিক্ষা দিয়েছে যে স্বাস্থ্যে বিকল্প বা সমান কিছু নেই। জরুরি অবস্থা মোকাবিলার জন্য আমাদের আরো ভালো প্রস্তুতি নিতে হবে। স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ করতে হবে যাতে পুরো জীবনযাত্রায় মানুষের প্রয়োজনের সময় পূর্ণরূপে সাড়া দেয়া যায়’ বলেন তিনি।

প্রতিবেদনে দেখা যায়, দেশগুলোর ২৫টি পরিষেবা গড়ে প্রায় ৫০ শতাংশ হারে বাধাগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com