বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

সোনারগাঁওয়ে করোনার ওষুধের কারখানা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৬ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি কারখানায় গোপনে ‘করোনার ওষুধ’ তৈরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় র‌্যাব-১১-এর ডিএডি কামাল হোসেন মোল্লা বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন।

র‌্যাব-১১ গতকাল মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, করোনায় আতঙ্কিত সাধারণ মানুষের সরলতার সুযোগে কিছু অসাধু লোক ‘নিহারিকা মান্না’ নামে একটি পাউডার তৈরি করে আসছে। এ ওষুধ ‘করোনা প্রতিরোধে কার্যকরী’ বলে বাজারজাত করছে। খবর পেয়ে সোমবার দুপুরে সোনারগাঁও থানার সাদিপুর এলাকায় অভিযান

চালায় র‌্যাব। এ সময় ভেজাল ও মানহীন ওষুধসহ হাতেনাতে মো. নিজাম উদ্দিন (৩৯), মো. খাদেম হোসেন (৩০) ও মো. আমিনুল ইসলাম (১৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া কারখানায় তৈরি ১৮০ গ্রাম ওজনের ১০২ জার ‘নিহারিকা মান্না’ পাউডার জব্দ করা হয়।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সাদিপুর এলাকায় ছানোয়ারের বাসা ভাড়া নিয়ে ‘গ্লোবাল গেইন কনজুমার প্রোডাক্টস লি.’ নামক ফ্যাক্টরি চালিয়ে আসছিল। সেখানে ‘নিহারিকা’ ব্র্যান্ড নাম দিয়ে ‘নিহারিকা মান্না’ পাউডার উৎপাদন করে করোনা রোগের ওষুধ হিসেবে বাজারজাত করে আসছে। এ ধরনের ওষুধ উৎপাদন ও বিক্রি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকি স্বরূপ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com