বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬০ বার

চট্টগ্রামের পতেঙ্গায় একটি কন্টেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার বেলা পৌণে ১২টার দিকে পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ১৪ নম্বর ঘাটের কাছে ইনকনট্রেড নামের একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে এ ঘটনা ঘটে।

পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ এ খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন আরমান, মুক্তার ও নেওয়াজ। তাদের একজন গাড়ি চালকের সহকারী, একজন ওয়েল্ডিং মিস্ত্রি এবং অপরজন ওই কন্টেইনার ডিপোর কর্মী বলে পুলিশ জানিয়েছে।

ওসি জোবায়ের বলেন, ‘ডিপোর গ্যারেজে একটি লং ট্রেইলারের তেলের ট্যাংক খুলে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।’

আহত তিনজনের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com