রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৯ বার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট ও মোবাইল অ্যাপ হ্যাক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে টুইটার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, আজ ভোরে টুইটার জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়েবসাইটে থাকা তার ব্যক্তিগত অ্যাকাউন্ট ও মোবাইল অ্যাপ হ্যাক হয়েছে। ‘নরেন্দ্রমোদি_ইন’ নামে অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণ করা হয়। টুইটার কর্তৃপক্ষ বিপদে থাকা অ্যাকাউন্টটি সুরক্ষিত করার পদক্ষেপ নিয়েছে এবং এই বিষয়ে সক্রিয় তদন্ত চলছে।

এ নিয়ে বেশ কয়েকবার প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা ঘটল। এর আগে গত জুলাই মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, টেসলার সিইও ইলন মাস্ক, অ্যামাজন সিইও জেফ বেজোসসহ একাধিক প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকউন্ট হ্যাক হয়। সে সময় হ্যাকাররা ওই অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণে নিয়ে বিটকয়েন এর বিভিন্ন ভুয়া পোস্ট টুইট করে।

টুইটারের এক মুখপাত্র বলেছেন, আমরা ওই অ্যাকাউন্টির উপর নজরদারি রাখছি। দ্রুত সেটি সুরক্ষিত করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মূহুর্তে অন্যান্য আর কোনো অ্যাকাউন্ট বিপদে পড়বে না বলে আমরা মনে করছি।

মোদির যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, তাতে তার ২৫ লাখ অনুসারী রয়েছেন। এ ছাড়া ২০১১ সালে মে থেকে ৩৭ হাজার টুইট করেছেন মোদি। সর্বশেষ ৩১ আগস্ট নরেন্দ্র মোদি অ্যাকাউন্টটি দিয়ে একটি পোস্ট করেন। দৈনিক রেডিও অনুষ্ঠান ‘মনের কথা’ (মান কি বাত) শুনতেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com