শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বাইডেনকে সমর্থন আমেরিকার ৮১ নোবেল বিজয়ীর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৮ বার

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের প্রতি দেশটির ৮১ জন নোবেল বিজয়ী সমর্থন দিয়েছেন। এসব ব্যক্তি রসায়ন, পদার্থ এবং চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন।

আমেরিকার এসব নোবেল বিজয়ী সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী জো বাইডেনকে সমর্থন জানিয়ে একটি খোলা চিঠিতে সই করেছেন। তারা বাইডেনকে বিশেষজ্ঞদের কথা শোনার বিষয়ে আগ্রহী ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন।

নোবেল বিজয়ীরা বলেছেন, ‘বর্তমানে বিজ্ঞানের প্রতি যতোটা বেশি গুরুত্ব দেয়া দরকার আমাদের ইতিহাসে এতটা বেশি প্রয়োজন আর কখনো ছিল না। দীর্ঘদিনের দায়িত্ব পালনকালে জো বাইডেন প্রমাণ করেছেন যে, তিনি বিশেষজ্ঞদের কথা শোনেন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে তার সহযোগিতার হাত প্রসারিত।’

এছাড়া, অভিবাসী লোকজন আমেরিকার বুদ্ধিবৃত্তিক জীবনযাত্রায় যে অবদান রেখেছেন তার প্রতি বাইডেনের আলাদা সম্মান রয়েছে বলে এসব নোবেল বিজয়ী উল্লেখ করেছেন। তবে জলবায়ু পরিবর্তন এবং করোনাভাইরাসের মহামারির বিষয়ে তারা সুনির্দিষ্টভাবে কোনো কথা বলেননি।

চিঠিতে তারা স্পষ্ট করে বলেছেন, ‘আমেরিকার নাগরিক এবং বিজ্ঞানি হিসেবে আমরা জো বাইডেনের প্রেসিডেন্ট প্রার্থিতার প্রতি সর্বাত্মক সমর্থন দিচ্ছি।’

সূত্র : সিএনএন, পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com